ইসকন জঙ্গি গোষ্ঠী ও জঙ্গি সংগঠন। তাদের কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে জেলা সদরের পলিটেকনিক ইনস্টিটিউট এর একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শনিবার সকালে শিবিরের পক্ষ থেকে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে পলিটেকনিক ইনস্টিটিউটের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন শিবিরের শহর সভাপতি ফরিদ উদ্দিন, শিবিরের সাবেক শহর সভাপতি ফয়েজ আহমেদ, জামায়াতের ঢাকা উত্তর মহানগর সেক্রেটারি এবং লক্ষ্মীপুর সদর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মো. রেজাউল করিম।
বক্তারা বলেন, “বিগত ফ্যসিস্ট সরকার এদেশের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। পার্শ্ববর্তী দেশের নীল নকশায় তারা এ দেশের ছাত্র সমাজ সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করেছে।
এদিন নুরুল ইসলাম সাদ্দাম ছাত্রসমাজকে দেশ-বিদেশ থেকে ডিগ্রি ও জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।