বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ভোলা পৌরসভার তিনটি গাড়ি জ্বালিয়ে দিল অবৈধ দোকানিরা, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯:১৫ পিএম

ভোলা জেলা শহরের নতুন বাজার এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গেলে দখলদারদের হামলায় পৌরসভার অন্তত ১৫ কর্মচারী আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ দোকানিরা পৌরসভার তিনটি পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের নতুন বাজার চত্বরে এ ঘটনা ঘটে। পৌরসভার উচ্ছেদ অভিযানে অংশ নেয় স্যানিটারি বিভাগসহ বিভিন্ন শাখার কর্মচারীরা।

পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মো. উমর ফারুক জানান, “নতুন বাজার এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ ও হকাররা পৌরসভার জায়গা দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল। বারবার নোটিশ দেওয়ার পরও তারা জায়গা খালি না করায় শনিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।”

তিনি আরও বলেন, “উচ্ছেদ শুরু হলে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মাহফুজুর রহমানের নেতৃত্বে হকাররা পৌরসভার কর্মচারীদের ওপর হামলা চালায় এবং তিনটি ময়লা বহনকারী পিকআপভ্যানে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

পৌর প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, “দখলদাররা দীর্ঘদিন ধরে পৌরসভার জায়গা দখল করে ব্যবসা চালাচ্ছিল। শহরের যানজট নিরসন ও জনস্বার্থে আমরা বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করি। সরকারি সম্পত্তি পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পরপরই জেলা প্রশাসক মো. আজাদ জাহান, পুলিশ সুপার মো. শরিফুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা প্রশাসক বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নাগরিক সুবিধা ও যান চলাচল স্বাভাবিক রাখতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। এরপরও যারা হামলা ও অগ্নিসংযোগ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সুপার শরিফুল হক জানান, “ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভোলা   পৌরসভা   আহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close