বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দর্শনা সীমান্ত দিয়ে ভারতে আটক ৩১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯:১৬ পিএম

দীর্ঘ প্রক্রিয়া শেষে ভারতে আটক ৩১ জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর (আইসিপি) সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত ওই বৈঠকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এবং ভারতের গেদে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার নিজ নিজ বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, ফেরতপ্রাপ্তরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন। পরবর্তীতে ভারতীয় আদালতের আদেশে এবং কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্নের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

লে. কর্নেল নাজমুল হাসান বলেন, “ফেরত আসা ৩১ জনের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ, ১৫ জন নারী ও তিনজন শিশু। তারা ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে আটক ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে তাদের দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরো বলেন, “মানবিক কারণে এবং দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবেই বিএসএফ এ উদ্যোগ নেয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা ও মহেশপুর সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আটক ও হস্তান্তরের প্রবণতা বেড়েছে। বিজিবি জানিয়েছে, স্থানীয়দের সচেতনতা ও সীমান্তে টহল জোরদারের মাধ্যমে এ ধরনের ঘটনা রোধে কাজ চলছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  দর্শনা   ভারত   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close