বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তানে এক কেজি টমেটো ৬০০ রুপি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বন্ধ থাকায় দুই দেশে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম হু হু করে বেড়েছে। বিশেষ করে টমেটোর কেজির দাম এক লাফে পাঁচ গুণ বেড়ে ৬০০ রুপিতে পৌঁছেছে।

সীমান্ত বন্ধ থাকার কারণে আফগানিস্তান থেকে পাকিস্তানে টমেটো ও অন্যান্য দ্রুত নষ্ট হওয়া পণ্যের সরবরাহ বন্ধ ছিল। এতে পাকিস্তানে রান্নায় বহুল ব্যবহৃত টমেটোর ঘাটতি দেখা দিয়েছে। আপেল ও আঙ্গুরের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিক্রেতারা জানান, চাহিদা মেটাতে ইরান, সিন্ধু ও কোয়েটা থেকে টমেটো আমদানি করা হচ্ছে।

কাবুলের পাক-আফগান চেম্বার অব কমার্সের প্রধান খান আলোকোজাই জানিয়েছেন, সীমান্ত বন্ধ থাকার কারণে প্রতিদিন দুই দেশ প্রায় ১০ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে। দৈনিক প্রায় ৫০০ কনটেইনার সবজি নষ্ট হচ্ছে।

যুদ্ধবিরতিতে সম্মতি হওয়ার কয়েকদিন পর সীমান্তে ট্রানজিট বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। পাকিস্তানের ট্রানজিট বাণিজ্য অধিদফতরের তিন ধাপে কার্গো ক্লিয়ারেন্স কার্যক্রম পরিচালিত হবে। প্রথমে বাব-ই-দোস্তি বন্ধের পরে ফেরত পাঠানো নয়টি যানবাহন ক্লিয়ার করা হবে। এরপর এনএলসি টার্মিনাল থেকে ৭৪টি যানবাহন এবং তৃতীয় ধাপে ইয়ার্ডে পার্ক করা ২১৭টি যানবাহন আফগানিস্তানে পাঠানো হবে।

সূত্র: রয়টার্স

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   টমেটো   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close