বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে জুনিয়র হকি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাড়ুতে শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। পাকিস্তান এই ঘোষণার ফলে একই গ্রুপে থাকা ভারত, চিলি ও সুইজারল্যান্ডের সঙ্গে খেলবে না। পাকিস্তানের স্থলাভিষিক্ত দলকে দ্রুত ঘোষণা করা হবে বলে আইএইচএফ জানিয়েছে।

হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরক জানিয়েছেন, পাকিস্তানের জন্য আমাদের দরজা সব সময় খোলা। ওরা খেলতে আসবে কি না, সেটা ওদের ব্যাপার। তবে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতে পারি না।

উল্লেখ্য, পাকিস্তান আগে এশিয়া কাপ হকিতে ভারতে না আসায় তাদের পরিবর্তে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল।

পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) জানিয়েছে, তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলার আগ্রহ প্রকাশ করেছে। 

পিএইচএফের মহাসচিব রানা মুজাহিদ বলেন, আমরা আইএইচএফকে অনুরোধ করেছি যেন আমাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়। ভারতে টুর্নামেন্টে অংশ নিতে না পারা আমাদের হকির জন্য ক্ষতিকর। যখন ভারতীয় খেলোয়াড়রাও নিরপেক্ষ স্থানে আমাদের সঙ্গে খেলার জন্য আগ্রহী নয়, তখন ভারতে গিয়ে খেলব কীভাবে?


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close