বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকা দখলে নিল রুশ বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯:১০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনের আরও ১০টি বসতি বা লোকালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। 

গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দখলকৃত নতুন এলাকাগুলো ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং জাপোরিজ্জিয়া প্রদেশে অবস্থিত। ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে এই এলাকা দখল করা হয়েছে। একই সময় ইউক্রেনীয় সেনাদের ২২টি অস্ত্র ও সামরিক সরঞ্জামের গুদাম ধ্বংস করেছে রুশ বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের লক্ষ্য করে একাধিক বিমান হামলার চেষ্টা চালায়। তবে রুশ সেনারা সেগুলো প্রতিহত করেছে বলে দাবি করেছে মস্কো। এ সময় ইউক্রেন হারিয়েছে একটি এসইউ-২৭ ফাইটার জেট, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড বোমা, ১৫টি হিমার্স রকেট এবং ১ হাজার ৪৪১টি ড্রোন।

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য জানায়নি ইউক্রেনের কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কৃষ্ণসাগর উপকূলের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের প্রচেষ্টাকে কেন্দ্র করে দীর্ঘ টানাপোড়েনের পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

এরপর থেকে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ। এই দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে ইউক্রেনের প্রচেষ্টা অব্যাহত থাকলেও দুই দেশের সংঘাত থামার কোনো ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না।

সূত্র: আনাদোলু এজেন্সি

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন   রাশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close