সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      
পোরশায় বিএনপি'র এম'পি পদপ্রার্থী মোস্তাফিজুরের পথসভা
পোরশা(নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১:২১ AM

নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী জিরোপয়েন্টে বিএনপি’র এমপি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমানের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ওই পথসভায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। সভায় মোস্তাফিজুর রহমান বলেন, দেশে আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার বিপন্ন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, এই সরকার জনগণের নয়, তারা শুধু ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। দেশের মানুষ পরিবর্তন চায়  তাই আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করুন।

পথসভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতারা।স্থানীয় জনতার উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।বক্তারা বলেন, মোস্তাফিজুর রহমানই আগামী দিনে জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন, তাই তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  নওগাঁ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close