সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      
নবীনগরে ইয়াবাসহ গ্রেপ্তার-৩
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১:২৬ AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পৌর এলাকার পদ্মপাড়া নিলিমা ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পৌর এলাকার খাজানগর গ্রামের জীবন মিয়ার ছেলে মুক্তার হোসেন বাবু (৩৮), তাঁর স্ত্রী আয়েশা বেগম (৩০) ও উপজেলার নরসিংহপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মাহাবুব (৩৫)।

জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ার নিলিমা ভবনে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি মোবাইল ও বেশ কিছু নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মুক্তার হোসেন বাবুর বিরুদ্ধে নবীনগর থানায় ৬টি মাদক মামলা রয়েছে। এছাড়াও সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম বলে জানা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে এই ইয়াবা সম্রাট বাবু ও তাঁর স্ত্রীসহ তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক আদালতে প্রেরণ করা হবে। আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   ইয়াবা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close