সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      
চৌগাছায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুল ছাত্রের
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১:১৭ AM

চৌগাছা-ঝিকরগাছা সড়কের ভাদড়া মোড়ে শুক্রবার সকালেই নেমে আসে হৃদয়বিদারক এক দৃশ্য। মাটি বোঝাই টলির পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই কিশোর আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। মুহূর্তেই থমকে যায় পুরো এলাকা, ছড়িয়ে পড়ে শোকের ছায়া।

নিহতরা হলো পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডু গ্রামের মন্তাজ আলীর ছেলে ইমন হোসেন (১৫) ও একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)। দুইজনই স্থানীয় স্কুলের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে চড়ে চৌগাছা বাজারে ঘুরতে যাচ্ছিল তারা। হাসিখুশি দুই বন্ধুর শেষ যাত্রা যে এভাবেই হবে—তা কেউ ভাবতেও পারেনি। সকাল সাড়ে দশটার দিকে তারা ভাদড়া মোড়ে পৌঁছালে হঠাৎ মাটি বোঝাই টলির পেছনে জোরে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই নিথর হয়ে যায় দু’টি তরতাজা প্রাণ।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। বিকেল পর্যন্ত নিহতদের লাশ সড়কের পাশে পড়ে ছিল, চারদিকে ভিড় জমে স্বজন ও এলাকাবাসীর। কান্নায় ভেঙে পড়েন ইমন ও আশরাফুলের পরিবার।

দু’টি পরিবারের স্বপ্ন, হাসি আর ভবিষ্যৎ আজ নিভে গেল এক সড়ক দুর্ঘটনার আগুনে। গ্রামের প্রতিটি ঘর যেন আজ শোকাতুর—সবাই বলছে, “এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  চৌগাছা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close