সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ফ্যামিলি ভিসা প্রত্যাশীদের সুখবর দিলো ইতালি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১২:২৭ পিএম

ইতালি সরকার ফ্যামিলি ভিসার জটিলতার অবসান ঘটিয়েছে। অধ্যাদেশ জারির মাধ্যমে ১৫০ দিনের মধ্যে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ইস্যু করার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও ইতালিতে কোনো প্রবাসী প্রতারণার শিকার হয়েছে মর্মে প্রমাণ সাপেক্ষে পেতে পারেন এক বছরের অবস্থানের অনুমতি। একই সুবিধা পাবেন স্পন্সর ভিসায় আসা প্রবাসীরাও।   

দীর্ঘদিনের অভিযোগ ইতালিতে ফ্যামিলি ভিসার আবেদনপত্র দিনের পর দিন অকারণে আটকে রাখার। ইতালি প্রবাসী বাংলাদেশিরা এ কারণে সময়মতো তাদের পরিবার আনতে ব্যর্থ হচ্ছেন। নানা সমালোচনার পর বিষয়টি নিয়ে এবার ইতালি সরকারের নজরে পড়েছে।
 
অভিযোগের পরিপ্রেক্ষিতেই, বর্তমান সরকার অধ্যাদেশের মাধ্যমে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ১৫০ দিনের মধ্যে ইস্যু করার বিধান বাধ্যতামূলক করেছে। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। স্বাগত জানিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরাও।
 
বিপুল সংখ্যক বাংলাদেশি ইতোমধ্যে বৈধ ভিসায় ইতালিতে এসে অবৈধভাবে থেকে গেছেন। প্রমাণ সাপেক্ষে তাদের মধ্যে সর্বোচ্চ এক বছরের বৈধতার অনুমতিপত্র দেবে ইতালি সরকার।


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  ভিসা   সুখবর   ইতালি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close