সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
রাজধানীতে ডিম-সবজির দাম কমলেও মাছ ও মাংসের বাজার চড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১২:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজি ও ডিমের দাম কমেছে। তবে আগের মতোই চড়া মূল্যে বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও অন্যান্য মাংস।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশেপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন আগাম সবজি আসায় কেজি প্রতি কিছু সবজির দাম ১০-১৫ টাকা কমেছে। বৃষ্টিপাত কমায় সরবরাহ বেড়ে যাওয়ায় এই প্রভাব পড়েছে। বাজারে টমেটো ১০০ টাকা, শিম ১০০-১২০ টাকা, করলা ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, পটোল ৫০ টাকা, মুলা ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা ও পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম কমে কেজি প্রতি ১৬০ টাকা, আর ফুলকপি-বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।

ডিমের দামও কিছুটা কমেছে। প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা, সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজার চড়া অবস্থায় রয়েছে। ইলিশ মাছের নিষেধাজ্ঞার কারণে দেশি ও চাষের মাছের ওপর চাহিদা বাড়ায় দাম বৃদ্ধি পেয়েছে। বোয়াল কেজি প্রতি ৮০০-১০০০ টাকা, রুই ৩০০-৪৫০ টাকা, কাতল ৪৫০ টাকা, টেংরা ৫৫০-৬০০ টাকা ও পাবদা ৩৫০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুরগি ও অন্যান্য মাংসের দামও অপরিবর্তিত বা চড়া। ব্রয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা, লাল লেয়ার ৩২০ টাকা ও দেশি মুরগি ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৬০-৮০০ টাকা, খাসি ১,২০০ টাকা এবং ছাগল ১,১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতারা জানিয়েছেন, সব কিছুর দাম একসাথে বেশি হওয়ায় মাসের খরচ মেলানো কঠিন হয়ে পড়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, সরবরাহ স্বাভাবিক হলে আগামী সপ্তাহে দাম কিছুটা কমতে পারে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ডিম-সবজি   মাছ-মাংস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close