বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টঙ্গী থেকে নিখোঁজ ইমাম পঞ্চগড়ে শিকলবাঁধা অবস্থায় উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৩:০৭ AM

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে নিখোঁজের এক দিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকার সড়কের পাশে একটি গাছে তাকে শিকলবাঁধা অবস্থায় স্থানীয়রা দেখতে পান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, দুর্বলতার কারণে তিনি বিছানা থেকে উঠতে পারছেন না।

মুফতি মহিবুল্লাহ জানিয়েছেন, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্সে করে পাঁচজন তাকে তুলে নিয়ে যায়। গাড়ির মধ্যে মারধর ও নির্যাতন করা হয়। তবে তিনি এখনও বলতে পারছেন না কীভাবে ঢাকা থেকে পঞ্চগড় আনা হয় এবং কারা তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে।

তিনি দাবি করেছেন, ১১ মাস ধরে বেনামি চিঠি দিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, যেখানে তাকে অখণ্ড ভারত ও ইসকনের পক্ষে বক্তব্য রাখতে বলা হতো। এছাড়া, ধর্মভিত্তিক দল ও বিএনপি-এনসিপির বিরুদ্ধেও কথা বলার চাপ দেওয়া হতো।

মহিবুল্লাহকে উদ্ধারের খবর পেয়ে পঞ্চগড়সহ আশপাশের এলাকার আলেম-ওলামারা হাসপাতালে ভিড় করেন। এ ঘটনার প্রতিবাদে দুপুরে পঞ্চগড় শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করে পঞ্চগড় ঈমান আকিদা রক্ষা কমিটি।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “মুফতি মহিবুল্লাহর অবস্থা উন্নতি হয়েছে। আগে তার শরীরে জটিল অস্ত্রোপচার হয়েছিল। এছাড়া তিনি ডায়াবেটিসের রোগী, তাই তাকে যথাযথ স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।”

পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, “মুফতি মহিবুল্লাহকে উদ্ধারের পর টঙ্গী থানা ও তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কে বা কারা তাকে অপহরণ করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ইসকন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close