বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক, থানায় হস্তান্তর
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৯:২৬ পিএম

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ফিশিং ট্রলারসহ ৯ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

গতকাল বুধবার (২২ অক্টোবর) বিকেলে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এ ট্রলারটি আটক করা হয়। 

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, বাংলাদেশের  জলসীমার মধ্যে গভীর সাগর থেকে বুধবার বিকেলে এফবি এনি নামক একটি ভারতীয় ফিশিংট্রলার আটক করে টহলরত নৌবাহিনীর সদস্যরা। এ ট্রলারটি সমুদ্র সীমা লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল। আটক ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে রয়েছেন। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলায়। 

(ওসি) মো. আনিসুর রহমান আরও জানান, আটক ট্রলারটি আজ বৃহস্পতিবার বিকেলে মোংলার ফেরিঘাটে নিয়ে আসা হয় এরপর আটক জেলেদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘন আইনে মামলার পর আগামীকাল শুক্রবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান,আদালতের নির্দেশেনা অনুযায়ী এ মাছ নিলামে বিক্রি কিংবা অন্য যেকোনো প্রক্রিয়া সম্পন্ন করে ব্যবস্থা নেওয়া হবে। 

স্বদেশ প্রতিদিন/রাফি 


আরও সংবাদ   বিষয়:  ভারত   ফিশিংট্রলার   জেলে   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close