প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৯:২৬ পিএম

খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলার নবগঠিত দুইবছর মেয়াদী নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি বিশ্বাস করি উন্নত দেশ গঠনে প্রকৌশলীদের যথেষ্ট ভূমিকা রয়েছে। দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিক এর সমান দায়িত্ব, কর্মক্ষেত্রে নিজ নিজ দক্ষতা ও সততার প্রমাণ করতে হবে পাশাপাশি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ মাসুম বগা, আইডিইবির, পাবনা জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী তানজিল আবেদীন, নবগঠিত কমিটির সভাপতি ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ইনস্ট্রাক্টর মো. মহসীন আলী, স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. দেলওয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, পাবনা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ এমএস