বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাকিমপুর পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে কর্মশালা অনুষ্ঠিত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:১৩ পিএম
হাকিমপুর পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে কর্মশালা অনুষ্ঠিত

হাকিমপুর পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর পৌরসভাকে একটি মডেল ও উন্নত পৌরসভা গড়তে বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডির বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)-এর আওতায় স্থানীয় অংশীজনদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভার হলরুমে এই কর্মশালা পৌর প্রশাসক মো. সাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরইউটিডিপি, এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান হৃদয়।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা, মডেল ও উন্নত পৌরসভা গড়ে তোলা এ প্রকল্পের মূল উদ্দেশ্য হবে।

বক্তারা আরও বলেন, এরফলে প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, সুপার মার্কেট, বাজার উন্নয়ন, বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ, ওভারপাস নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, ডায়াবেটিকস হাসপাতাল নির্মাণ, কমিউনিটি সেন্টার নির্মাণ, পশুরহাট স্থাপন, ব্রিজ-কালভার্ট ও পৌরভবন নির্মাণ করা হবে।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পরিচালিত হবে বলে কর্মশালায় তথ্য উপস্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মো. সাখাওয়াত হোসেন শিল্পী, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ ও জেন্ডার বিশেষজ্ঞ সাজেদা বেগম এবং হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হাকিমপুর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close