প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:৩৮ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৮:০৬ PM

সংগৃহীত ছবি
আবারো টাইগার ম্যাজিক দেখেছে ক্রিকেট বিশ্ব। সিরিজের প্রথম দুই ম্যাচই ছিল লো স্কোরিং। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও
শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে
সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরের স্পিন স্বর্গে দাপট দেখিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার।
প্রথম ইনিংসঃ বাংলাদেশের স্কোর ২৯৬/৮
সৌম্য সরকার ৮৬ বলে ৯১ রানের অসাধারণ ইনিংস খেলেন। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও তার স্ট্রাইক রেট ছিল ১০৫.৮১। সাইফ হাসান ৭২ বলে ৮০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন (স্ট্রাইক রেট ১১১.১১)।
এছাড়া, নাজমুল হোসেন শান্ত ৪৪ রান ও তৌহিদ হৃদয় ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষে উইকেটরক্ষক নুরুল হাসান ৮ বলে ১৬* এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৭ রানের কার্যকরী অবদান রাখেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিলা হোসেইন একাই ৪টি উইকেট শিকার করেন।
দ্বিতীয় ইনিংসঃ ক্যারিবীয়দের ব্যাটিং বিপর্যয় (১১৭ অলআউট)জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে শুরু থেকেই ধস নামে। তারা মাত্র ৩০.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রানে অলআউট হয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে একমাত্র লড়াই করেছেন শেষদিকে নেমে আসা আকিলা
হোসেইন, যিনি ১৫ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ রান করেন। এছাড়া
ওপেনার ব্র্যান্ডন কিং ১৮ রান এবং অ্যালিক অ্যাথানাজে ১৫ রান করেন।
নাসুম আহমেদ ৬ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন (ইকোনমি ১.৮৩)। রিশাদ হোসেন ৯ ওভার বল করে ৫৪ রান খরচ করে ৩টি উইকেট নেন। তানভীর ইসলাম ৮ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৭.১ ওভারে ২ উইকেট নেন।
এই জয়ের পর বাংলাদেশ দলের সমর্থকদের বেশ উচ্ছ্বাসিত দেখা যায়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগারদের শুভ কামনা জানিয়ে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।