প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:২৯ পিএম

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেট এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ মোসলেম উদ্দিন (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মোসলেম উদ্দিন মৃত দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম। এসময় তাকে তল্লাশী করে চারটি জিপারে রক্ষিত দুইশত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল জালকুড়ি উত্তরপাড়া এলাকায় রাত্রীকালীন ডিউটিরত অবস্থায় থাকাকালীন তিন রাস্তার মোড় এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মোসলেম উদ্দিন অবস্থান করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোসলেম দৌড়ে পালানোর চেষ্ঠা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ আশেপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছেন।
স্বদেশ প্রতিদিন/ এমএস