বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্টে দোকানকর্মচারীর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:১২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে ফ্যানের তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দোকানকর্মচারীর মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. তুহিন (১৬) ছোট আলমপুর উত্তর পাড়ার মো. ফারুক হোসেনের মেজো ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও তুহিন দোকান বন্ধ করে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলা শেষে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলে দেখে তার ঘরের ফ্যান কাজ করছে না। পরে নিজেই ফ্যানের লাইন মেরামতের চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. ফারুক হোসেন বলেন, “রাতে ঘুমাতে গিয়ে তুহিন দেখে ফ্যান বন্ধ। পরে জানতে পারে তার ছিঁড়ে পুরো ঘরে বিদ্যুতের সংযোগ ছড়িয়ে আছে। নিজেই ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।”

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাঈনউদ্দিন বলেন, “ঘটনাটি শুনেছি, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   বিদ্যুৎস্পৃষ্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close