বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নওগাঁয় নারী ভোটারদের মতবিনিময় সভায় ঐক্যের অঙ্গীকার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:০৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ঘোষপাড়া আনন্দমাঠে  “সবার আগে বাংলাদেশ জাতিগত বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে নারীদের ভাবনা, প্রত্যাশা ও অংশগ্রহণের বার্তা তুলে ধরেন বক্তারা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ নওগাঁর সচেতন নারী সমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নওগাঁ-০৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মো. মাসুদ হাসান তুহিন বলেন, “নারীরা শুধু ভোটার নন, তাঁরা বাংলাদেশের অগ্রযাত্রার সবচেয়ে বড় শক্তি। আগামী নির্বাচনে তাঁদের সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”

সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে নারী ভোটারদের মতামত ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। ধর্ম-বর্ণ, শ্রেণি বা অঞ্চল নয় বাংলাদেশের উন্নয়নে প্রয়োজন ঐক্য, সহমর্মিতা ও সচেতন নেতৃত্ব।

অনুষ্ঠানে শিক্ষক, গৃহিণী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মতবিনিময়ের আলোচনায় উঠে আসে নারী নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা এবং রাজনৈতিক ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যু।

বাংলাদেশ সবার। আমরা চাই এক এমন বাংলাদেশ, যেখানে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসাথে এগিয়ে যাবে। এমন প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। 

রাফি/স্বদেশ প্রতিদিন




আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   নারী   ভোটার     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close