শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রামে পুলিশের অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, আটক ৭ ডাকাত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৫:৫৭ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৫:৫৯ PM

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২২ অক্টোবর) রাত দেড়টার দিকে পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজের দক্ষিণ পাথেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, তাজা কার্তুজ, পাইপগান সদৃশ অস্ত্র, রামদা, তলোয়ার, জম্বি ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—পরৈকোড়া ৯ নম্বর ওয়ার্ডের মো. সাকিব প্রকাশ শাকিল (২১), পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের মো. নেছার (২২), মো. সাইফুল ইসলাম (৩৫), পরৈকোড়ার বাতুয়া পাড়ার শাহাদাত হোসেন (২২), পটিয়ার গৌরনখাইন এলাকার মো. আরিফুল ইসলাম প্রকাশ বাবু (২৫), শান্তিরহাটের মো. হাবিব (২৩) এবং দক্ষিণ আশিয়াশ এলাকার মো. রাজীব চৌধুরী (২১)।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, “ডাকাতরা কালীগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।”

সহকারী পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগ জানান, আটককৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস

আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   অভিযান   আটক৭  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close