বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফরিদপুরে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৪:৪১ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৪:৪৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরিদপুরে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক ২১ বছর বয়সী তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইসমাইল শেখ (৪৭) নামে এক আসামিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ শামীমা পারভিন এই রায় দেন। রায়ে উল্লেখ করা হয়েছে, জেলা কালেক্টর অর্থদণ্ড আদায় করে ভুক্তভোগীকে প্রদান করবেন। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন এই তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল শেখ ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর খাড়া পাড়া গ্রামের আমিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে জেলহাজতে নেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাটক্ষেতে তাকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী ২০২৩ সালের ৬ জুন নিজ বাড়িতে মৃত সন্তান জন্ম দেন। ভুক্তভোগীর মা ২০২৩ সালের ৯ জুন ফরিদপুর কোতোয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, আমরা আদালতের রায়ে সন্তুষ্ট। এই রায় ভুক্তভোগীর ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   বুদ্ধি প্রতিবন্ধী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close