প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৪:৩৭ পিএম

সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনীত এমপি প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আখিনুর মিয়ার নেতৃত্বে বৃহৎ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলা চত্বর থেকে শুরু হওয়া শোডাউনটি উপজেলা ১২টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রায় পাঁচশত মোটরসাইকেলের শোভাযাত্রায় নেতাকর্মী ও সমর্থকরা দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে নিয়ে স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলে।
শোডাউন শেষে আখিনুর মিয়া বলেন, জনগণের কল্যাণ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। আমি সবসময় মানুষের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেন, সেক্রেটারি মুফতি আল আমিন মাজাহীরি, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমানসহ ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।
শোডাউনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শত শত তরুণ অংশগ্রহণ করেন এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উল্লেখ্য, মোহাম্মদ আখিনুর মিয়া টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের আনুষ্ঠানিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী।
স্বদেশ প্রতিদিন/শাহো