বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাগর-রুনি হত্যা মামলায় শেষবারের মতো ৬ মাসের সময় দিলেন আদালত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৩:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য শেষবারের মত ছয় মাসের সময় পেয়েছ উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, শেষবারের মতো সময় দেয়া হলো। এই ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেই হবে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। সাগর-রুনির পরিবারের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে গত ২২ এপ্রিল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ৬ মাস সময় দেন হাইকোর্ট।
 
এ নিয়ে এখন পর্যন্ত পর্যন্ত ১২১ বারের মত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হলো।
 
গত বছরের ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ থেকে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‍্যাবকে সরিয়ে দিতে সম্পূরক আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। ছয় মাসে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়।
 
এর আগে, গত বছর ২৩ অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন চার সদস্যের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। গত ২২ এপ্রিল টাস্কফোর্সকে ৬ মাস সময় দিয়েছিলেন হাইকোর্ট।
 
তবে টাস্কফোর্স দুদফায় ও তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায়  হাইকোর্ট আজ শেষবারের মতো আরও ছয় মাস সময় বাড়িয়েছেন। এ সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 
 
উল্লেখ্য: ২০১২ সালের ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি এবং মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।


রাফি/স্বদেশ প্রতিদিন


আরও সংবাদ   বিষয়:  সাগর-রুনি   আদালত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close