প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৯:৩০ AM

সংগৃহীত ছবি
মারণ রোগ লিভার ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর বর্তমানে চিকিৎসা নিচ্ছেন, তবে শরীরে নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে। ১০ জুলাই থেকে তিনি ‘টার্গেটেড থেরাপি’ শুরু করেছেন, এবং সেই থেরাপির কারণে তিনি একাধিক পার্শ্বপ্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালটা দীপিকার জন্য ছিল অত্যন্ত চ্যালেঞ্জের। একটি রিয়্যালিটি শো মাঝপথে ছাড়তে হয়েছিল তাকে। এরপরই ধরা পড়ে লিভার ক্যান্সার। গত মে মাসে অস্ত্রোপচারও হয়। এরপর থেকেই নানা শারীরিক জটিলতা শুরু।
সম্প্রতি নিজের এক ভ্লগে তিনি বলেন, ‘শরীরে নানা সমস্যা হচ্ছে, সারা মুখে ঘা। ‘টার্গেটেড থেরাপি’ হলে সাধারণত চুল পড়ে না। তবে আমার ক্ষেত্রে একেবারে অন্য হচ্ছে বিষয়টা।
‘সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে। এমন অবস্থা যে শিগগিরই পরচুলা পরতে হবে। থাইরয়েডের পরিমাণও আগের থেকে বেশি।’ এদিকে রক্তপরীক্ষাও করানো হয়েছে অভিনেত্রীর। মানসিক ভাবেও তিনি বিপর্যস্ত।
কখনও হাসছেন, কখনও ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছেন দীপিকা। তবে তিনি জানিয়েছেন, এই ‘টার্গেটেড থেরাপি’ আরও দেড় বছর চলবে। দীর্ঘ সময় থেরাপি চলার কারণে আরও অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা নিয়ে অভিনেত্রী শঙ্কিত।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ