বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে চূড়ান্তভাবে ফর্মে ফিরল লিভারপুল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৯:০২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিগত কয়েক সপ্তাহের কষ্টকর সময়ে উত্তরণ করে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। ইউরোপা লিগে শুরুতে পিছিয়ে পড়ার পরেও তারা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে শক্তিশালী পরাজিত করেছে অলরেডরা।

বুধবার জার্মান ক্লাবটির মাঠে ৫-১ গোলে জিতেছে আর্না স্লটের দল।

ম্যাচের শুরুতে অবশ্য গোলটি করেছিল ফ্রাঙ্কফুর্ট। ২৬তম মিনিটে মারিও গোটসের পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন গাসমুস ক্রিস্টেনসেন। বল দূরের পোস্টে লেগে বল জালে জড়ায়।

৩৫তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে সমতায় ফেরে লিভারপুল। অ্যান্ডি রবার্টসনের বাড়ানো থ্রু বল নিয়ে গতিতে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে পরাস্ত করেন একিটিকে।

এর চার মিনিট পর কোডি হাকপোর কর্নারে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভ্যান ডাইক। ৪৪তম মিনিটে আরেকটি কর্নার পায় স্বাগতিকরা এবং তা থেকেই হেডে ব্যবধান বাড়ান ইব্রাহিমা কোনাতে।

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে লিভারপুল। ৬৬তম মিনিটে ভিয়েৎসের পাস ধরে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন হাকপো। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দলের পঞ্চম গোলটি করেন সোবোসলাই।

এই জয়ের সঙ্গে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠে এসেছে লিভারপুল। তিন ম্যাচে পূর্ণ জয় পেয়ে শীর্ষে রয়েছে পিএসজি, তাদের ৯ পয়েন্ট। একই পয়েন্ট রয়েছে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদেরও।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে চূড়ান্তভাবে ফর্মে ফিরল লিভারপুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close