বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্রমিকদের সুরক্ষায় তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:২১ AM

শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ, যা দেশের শ্রম অধিকার ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই স্বাক্ষর সম্পন্ন হয়। শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত কনভেনশনগুলো হলো—
১️. পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কনভেনশন, ১৯৮১ (নং-১৫৫)
২️. কর্মক্ষেত্রে নিরাপত্তা উন্নয়নে প্রচারণামূলক কাঠামো কনভেনশন, ২০০৬ (নং-১৮৭)
৩️. কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ কনভেনশন, ২০১৯ (নং-১৯০)

এর মধ্যে কনভেনশন ১৫৫ ও ১৮৭ আইএলও’র মৌলিক কনভেনশন হিসেবে বিবেচিত, যা ২০২২ সালে সংস্থাটি গৃহীত করে। এই তিনটি কনভেনশন অনুস্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলও’র ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশের মর্যাদা অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। রানা প্লাজা দুর্ঘটনার পর অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। আমরা সেই অবস্থার পরিবর্তন করতে চাই— ‘হচ্ছে-হবে’ নয়, আমরা করবই।”

তিনি আরও বলেন, কনভেনশনে স্বাক্ষর করলেই কাজ শেষ নয়, বরং এটি শুরু মাত্র। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেতনতা বাড়ানো এবং শ্রমিকদের অধিকার সম্পর্কে সবাইকে জানাতে হবে।

শ্রম উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, “এটি অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় অর্জন ও চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা এবং সংশ্লিষ্ট সবার পরিশ্রমের ফলেই এই সফলতা এসেছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. মাহমুদুল হোসাইন খান, শ্রম মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া এবং আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোন এ অর্জনে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই কনভেনশনগুলো বাস্তবায়নে আইএলও বাংলাদেশ সরকার, শ্রমিক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।”

তিনি পাশাপাশি শ্রম আইন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন এবং আসন্ন নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে একটি ঐকমত্যভিত্তিক শ্রম সনদ (লেবার চার্টার) গ্রহণের আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  শ্রমিক   সুরক্ষা   স্বাক্ষর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close