বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চলাইট জ্বেলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:০৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের দ্বন্দ্বে মহাসড়কে টর্চলাইট জ্বেলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় আজিজ ও উকিল গোষ্ঠীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ সময় দাঙ্গাবাজরা কুমিল্লা–সিলেট মহাসড়ক অবরোধ করে টানা তিন ঘণ্টা ধরে সংঘর্ষ চালায়।

সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন টেটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আতংকের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় ওই মহাসড়কে যান চলাচল। 

স্থানীয়রা জানায়, গত ৪/৫ দিন আগে আওয়ামী লীগ-বিএনপি নিয়ে বিতর্কের জের ধরে উকিলের গোষ্ঠীর সাদ্দাম আজিজের গুষ্টির আক্তারকে থাপ্পর মারে। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলতে থাকে। আজ বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক বসে। কিন্তু তাতে সমাধান না আসায় রাতে দুই গোষ্ঠীর লোকজন মহাসড়কের উপর সংঘর্ষে জড়ায়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ






আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   রাতে   টর্চলাইট জ্বেলে   দুই পক্ষের সংঘর্ষ   আহত ৩০   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close