বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে জিম্বাবুয়ের ঐতিহাসিক টেস্ট জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১২:৪৮ AM আপডেট: ২৩.১০.২০২৫ ১২:৫৬ এএম


আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারিয়ে একমাত্র টেস্ট ম্যাচ জিতে নিয়েছে জিম্বাবুয়ে। 

বুধবার (২২ অক্টোবর) হারারে টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে এই বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।  ঘরের মাঠে ২০১৩ সালের পর এটি জিম্বাবুয়ের প্রথম টেস্ট জয়।

প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে বেন কারানের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৫৯ রান তোলে জিম্বাবুয়ে। ২৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ধসে পড়ে আফগান ব্যাটিং লাইন। দলীয় ৬০ রানের মধ্যেই ৪ উইকেট হারায় তারা। এরপর বাহির শাহ (৩২) ও আফসার জাজাই (১৮) পঞ্চম উইকেটে ৪৯ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়লেও তা জয়ের ব্যবধান কমাতেই যথেষ্ট ছিল না।  ১৫৯ রানে শেষ হয় আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস। ওপেনার ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৪২ রান করেন।

জিম্বাবুয়ের জয়ে মূল ভূমিকা রাখেন দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।  প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নেন বাঁহাতি এনগারাভা।  দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে আলো ছড়ান মুজারাবানি।  বাকি দুই উইকেট ভাগাভাগি করেন তানকা চিভাঙ্গা।

ব্যাট হাতে জিম্বাবুয়ের নায়ক বেন কারান।  টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি—১২১ রানের ইনিংসে আসে ১৫টি চারের মার।  ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই ডানহাতি ব্যাটার।  জিম্বাবুয়ের ইনিংসে ৬৫ রানের দারুণ অবদান রাখেন সিকান্দার রাজা।

স্বদেশ প্রতিদিন / কেআইকে

আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান   ইনিংস   জিম্বাবুয়ে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close