বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
অস্ট্রেলিয়ার দারুন জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৯:৫৫ পিএম আপডেট: ২২.১০.২০২৫ ১০:২২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারো আরেক দারুন জয় দেখালো ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া দেখালো কেন তারা বিশ্বসেরা। ইংল্যান্ড নারী দলকে হারিয়ে দারুন জয় তুলে নিয়েছে হলদে পাখিরা।

আজ বুধবার (২২ অক্টোবর) ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫-এর শক্তিশালী দুই দল অস্ট্রেলিয়া মহিলা দল ও ইংল্যান্ড মহিলা দল।

অধিনায়ক অ্যালিসা হিলিকে ছাড়াই ইংল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরান করলেন অ্যাশলি গার্ডনার। অ্যানাবেল সাদারল্যান্ড করলেন ৯৮ রান। দুই ব্যাটারের দাপটে প্রায় ১০ ওভার বাকি থাকতে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা পাকা করল তারা। সেখান থেকে অস্ট্রেলিয়াকে নামানো প্রায় অসম্ভব।

এদিন দেখে মনে হয়েছিল, এই বারের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে যদি কোনও দল সমস্যায় ফেলতে পারে তা হলে সেটা ইংল্যান্ড। শুরুটাও ভাল করেছিল তারা। দুই ওপেনার এমি জোনস ও ট্যামি বিউমন্ট দ্রুত রান করছিলেন। যদি বিশেষজ্ঞ বোলারদের দিন খারাপ যায় তা হলে দায়িত্ব নিতে হয় অলরাউন্ডারদের। সেটাই করলেন সাদারল্যান্ড ও গার্ডনার। ১৮ রানের মাথায় জোনসকে ফেরালেন সাদারল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৭৮ রান করা বিউমন্টকেও আউট করলেন তিনি।

সাদারল্যান্ড ও গার্ডনারের দাপটে মাঝের ওভারে নিয়মিত উইকেট পড়ল ইংল্যান্ডের। ফলে বড় রান করতে পারল না তারা। উইকেট নিলেন গার্ডনারও। অস্ট্রেলিয়ার বাকি দুই স্পিনার সোফি মলিনিউ ও আলানা কিংও উইকেট নিয়েছেন। রান তোলার গতিও আটকেছেন তারা। ৫০ ওভারে কোনও রকমে ৯ উইকেট হারিয়ে ২৪৪ রান করে ইংল্যান্ড। সাদারল্যান্ড ৩, গার্ডনার ও মলিনিউ ২ এবং কিং ১ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। হিলি না থাকায় এই ম্যাচে ফোবি লিচফিল্ডের সঙ্গে ওপেন করেন জর্জিয়া ভল। দু’জনেই রান পাননি। লিচফিল্ড ১ ও ভল ৬ রানে ফেরেন। তিন নম্বরে নেমে অভিজ্ঞ এলিস পেরি করেন ১৩ রান। বেথ মুনিও এই ম্যাচে রান পাননি। ২০ রান করে আউট হন তিনি। ৬৮ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। কিন্ত তার পরেও চাপে পড়ল না তারা। অন্তত সাদারল্যান্ড ও গার্ডনারের খেলা দেখা সেটাই মনে হল। 

অস্ট্রেলিয়ার মহিলা দল যেনো আবারো দেখালো ক্রিকেট কাকে বলে এবং কেন তারা ক্রিকেটে সেরা। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  অস্ট্রেলিয়া   জয়   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close