সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
রৌমারীতে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৯:৩৪ পিএম

রৌমারীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন,কুড়িগ্রাম-৪ আসনের সম্ভাব্যপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রৌমারী উপজেলা শাখার সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু। 

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। চলতি মাসের শুরু থেকেই কেন্দ্রিয় ঘোষনা অনুযায়ী ৩১ দফার রুপরেখা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো মেরামত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। 

উপজেলার দাঁতভাঙ্গা বাজারের বিভিন্ন গলিতে ও চায়ের দোকান সহ গুরুত্বপূর্ণ এলাকায় এসব লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনজুরুল ইসলাম মঞ্জু ও আব্দুল কাইয়ুম আকন্দ, নুর আলম খান হিরো, উপজেলা বিএনপির সদস্য দাখিরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা যুব দলের আহবায়ক নাজিমুদ্দিন আকন্দ, যুবদলের যুগ্ম আহবায়ক রুমান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও এলাকাবাসি। 

লিফলেট বিতরণে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি‘র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। বিএনপি নেতৃবৃন্দ মনে করেন, এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তবসম্মত ও জরুরি পরিকল্পনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে তুলে ধরেন। এ ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। 

মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। আমরা বিগত ১৭ টি বছর স্বৈরাচারী হাসিনা দ্বারা বারবার নির্যাতিত হয়েছি। ছাত্র-জনতা ও আমাদের আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। তিনি আরোও বলেন, গণ-অভ্যুত্থানের ৫ আগস্টের পর নতুন স্বাধীন বাংলাদেশের আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করে। গণ-মানুষের পক্ষের দল বিএনপি ও অঙ্গ সংগঠন সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে এবং বিএনপির পরিচ্ছন্ন রাজনীতি তৈরি করতে হলে, তৃণমুলের ত্যাগী নেতাকর্মীদের সুসংগঠিত করা।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  রৌমারী   ৩১ দফা   বাস্তবায়ন   গণসংযোগ   লিফলেট বিতরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close