বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৯:৪৬ পিএম

‘মান সম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে ৯ম জাতীয় নিরাপদ সড়ক দিবস। 

আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আরিফ হোসেন, পিরোজপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, “দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে, যা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মানার বিকল্প নেই।”

বক্তারা আরো বলেন, “ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার, সড়ক নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগ এবং আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর এখনই জোর দিতে হবে।”

এদিন দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক সচেতনতামূলক লিফলেট, স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়।

এছাড়া পরবর্তী এক মাসব্যাপী জেলার ৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান আয়োজকরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর   জাতীয়   সড়ক দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close