বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
তিতাসে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৯:৩৫ পিএম আপডেট: ২২.১০.২০২৫ ৯:৪৫ PM

কুমিল্লার তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।

আজ বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর বাজার, শাহপুর বড় ঘাট, শাহপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ, শিবপুর মাদ্রাসা মাঠ, শিবপুর স্টেশন, মৌটুপী, সাহাবৃদ্দি, মজিদপুর ও বালুয়াকান্দিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন।


সাধারণ জনগণের উদ্দেশে এপিএস মতিন খান বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামের প্রতিটি ঘরে ঘরে সাধারণ জনগণসহ সকল শ্রেণির মানুষ ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সম-অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। এই জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে।” এসময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া সরকার, হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির, ইব্রাহিম মেম্বার, আইয়ুব খান, আব্দুল আলিম খসরু, সাংবাদিক কবির হোসেন ও কলাকান্দি ইউনিয়নের যুবদলের সভাপতি হাবিব সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তিতাস   তারেক রহমান   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close