শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৯:০৪ পিএম আপডেট: ২২.১০.২০২৫ ৯:১০ PM

নভেম্বরে গণভোট চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন দুটি পৃথক বিষয়, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমরা জটিলতা চাই না। গণভোট আগে হতে হবে। তারপর হাতে আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডা. তাহের। 

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ প্রসঙ্গে আমরা দুটি স্পষ্ট কথা বলেছি, দীর্ঘ কয়েক মাস ধরে বহু পরিশ্রমে, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে ঐকমত্যে পৌঁছেছি, তার মধ্যে মৌলিক কিছু বিষয় রয়েছে। তাই এখন প্রয়োজন এটাকে আইনি ভিত্তির পাশাপাশি বাস্তবায়ন করা এবং এই সনদের মধ্যে যেগুলো আগামী নির্বাচন সংশ্লিষ্ট, সেগুলোকে আগে পাস করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া। এটা এখন গুরুত্বপূর্ণ। আমাদের বলা হয়েছে, যেসব বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়েই (জুলাই) সনদ, এটা স্বাক্ষর করুন। 

স্বদেশ প্রতিদিন/এমএস



আরও সংবাদ   বিষয়:  গণভোট   জামায়াত   ইসলামী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close