প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:১৩ পিএম

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণাপত্র প্রচার ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে জাহাজমারা ইউনিয়নে দিনব্যাপী এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী শাহ নাওয়াজ।
গণসংযোগ চলাকালে শাহ নাওয়াজ ও তার সহযাত্রীরা জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র বিতরণের পাশাপাশি স্থানীয় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, চরকিং ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ফবিন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। গণসংযোগ শেষে বিকেলের দিকে জাহাজমারা বাজারে অনুষ্ঠিত হয় ধানের শীষের পক্ষে বিশাল শোডাউন।
স্বদেশ প্রতিদিন/এমএস