বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেনাপোল সীমান্তে একই পরিবারের ৫ জন আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:১০ পিএম

পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় একই পরিবারের ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তবর্তী আবু হাসানের আমবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তের মেইন পিলার ১৯/১-এস হতে প্রায় ১০০ গজ ভেতরে একটি আমবাগানে কয়েকজন বাংলাদেশি ভারতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একই পরিবারের ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন রঞ্জন বাড়ৈ (৩৮), তার স্ত্রী কনিকা বাড়ৈ (২৮), মেয়ে রিতিকা বাড়ৈ (১৪), ছেলে রাজু বাড়ৈ (১২) ও রিপা বাড়ৈ (১২)। তারা সবাই বরিশাল জেলার বানাইপাড়া থানার বিসারকান্দি গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, আটককৃতরা পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বেনাপোল   সীমান্ত   পরিবার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close