বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      
গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:৫০ পিএম

গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২০২৫ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসন ভবনের সামন থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফিরে শেষ হয়।

"মান সম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিআরটিএ, সওজ এর যৌথ আয়োজন এবং গোপালগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়  উক্ত র‍্যালীতে সকল শ্রেণি- পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় হেলমেট বিহীন বেশ কিছু মোটর সাইকেল চালকদেরকে গাড়ি থামিয়ে সতর্ক করা হয়। পরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তাদেরকে নতুন হেলমেট পরিয়ে দেন এবং সড়ক দুর্ঘটনা এড়াতে হেলমেট ব্যবহার করে বাইক চালানোর নির্দেশনা দেন।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)  ফারিহা তানজিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান।  

এ সভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান, এস এম আমিরুল মোস্তফা, শাহরিয়ার আহমেদ, ওসি হাইওয়ে, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রেফাতুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, সুমন কর্মকার, হাফিজ হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষার্থী, জেলা ট্রাক ও ট্রাঙ্ক লরি চালক সমিতির নেতৃবৃন্দ, চালকগণ, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি চালকদেরকে নিয়ন্ত্রিত গতিতে যানবাহন পরিচালনা, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, চালকদের নিয়মিত বিশ্রাম নিশ্চিত করা, বৈধ লাইসেন্স প্রদান করা, ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন ৭ মার্চ চত্বর প্রশস্ত করনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাইকার রেস মুক্ত রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা এবং অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল না কিনে দেওয়ার পরামর্শ দেন। এছাড়াও তিনি নিরাপদ ও দূষণমুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।


স্বদেশ প্রতিদিন/এমএস


আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জ   নিরাপদসড়ক   দিবস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close