সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      
যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:৪৯ পিএম

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’- এই স্লোগানকে সামনে রেখে যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

আজ বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। যেখানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

বিআরটিএ যশোরের সহকারী পরিচালক এ এস এম ওয়াজেদের হোসেন সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক অনিমেশ পাল, অফিস সহকারী স্বপন পাল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় নিরাপদ সড়ক দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সড়ক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সেফটি সরঞ্জাম- যেমন মানসম্মত হেলমেট এবং সিটবেল্টের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বক্তারা আরো বলেন, “নিরাপদ ও নিয়ন্ত্রিত গতি বজায় রাখলে সড়ক দুর্ঘটনা বহুলাংশে কমানো সম্ভব। যা জীবন ও সম্পদের ক্ষতি কমাতে সহায়ক হবে।”

এদিন অনুষ্ঠানে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে উপস্থিত অতিথিরা ৫০ জন মোটর সাইকেল আরোহীদের মধ্যে হেলমেট বিতরণ করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  যশোর   সড়ক   দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close