বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
গফরগাঁওয়ে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে কৃষকের মৃত্যু
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:১৭ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। 

আজ বুধবার (২২ অক্টোবর) সকালে নিখোঁজের একদিন পর বিলের পানি থেকে কৃষক মো. দুলাল শেখের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল শেখ ওই এলাকায় মৃত চাঁন মিয়া শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল শেখ অন্যের জমি বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্থানীয় এক বিলে নিজের বর্গা করা ধান ক্ষেতে কাজ করতে যান। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরদিন বুধবার সকালে দিকে স্থানীয়রা বিলের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গফরগাঁও   ধান ক্ষেত   কৃষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close