অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় জানিয়েছেন অভিনেতা জায়েদ খানের সুখী জীবনপযাপন দেখে রীতিমতো ঈর্ষা করেন তিনি।
সম্প্রতি নিজের এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন শাহরিয়ার নাজিম জয়।
শুধু তাই নয়, জয় একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওকে কেন্দ্র করেই জানালেন এই এই ঈর্ষার কথা।
জয় বলেন, “উনি কোন অপরাধে অপরাধী কিংবা কোন রাজনৈতিক দলের সদস্য সেটা আমি জানতে চাই না। আমি অবাক বিস্ময় দেখি একটা মানুষ কিভাবে এত সুখী হয়? দলমত এবং পলিটিক্স এর ঊর্ধ্বে ছোট্টই জীবনে মানুষের এই সুখকে আমি উপভোগ করি। পাশাপাশি হিংসাও করি। কারণ আমার বিবেক বুদ্ধি এবং সংবেদনশীলতা আমাকে এরকম আনন্দ করতে দেয় না।”
এছাড়াও জায়েদ খানকে উদ্দেশ্য করে জয় আরো বলেন, “আমি আমার বিবেক বুদ্ধি এবং সংবেদনশীলতা সবকিছুকেই তুচ্ছ মনে করি যখন তার এই আনন্দ দেখি। ভালো থাকেন ভাই। আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। বিনোদন দিয়ে যান এভাবেই।”
এদিকে জয়ের এই পোস্টকে কেন্দ্র করে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে এবং বিপক্ষে মন্তব্য করে যাচ্ছেন।