বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ২:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘সরকার ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। দক্ষ চালক তৈরির লক্ষ্যে সারাদেশে ন্যূনতম ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স প্রদানের দায়িত্ব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হাত থেকে সরিয়ে নেওয়া হবে’ বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর হাতিরঝিলের সড়ক ভবন মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সড়ক উপদেষ্টা বলেন, ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হবে। প্রশিক্ষণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক কমিটিগুলো বাতিল করা হবে। লাইসেন্স পেতে হলে চালকদের অন্তত ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। সেই সঙ্গে প্রশিক্ষণার্থীদের ভাতাও দেওয়া হবে।

সড়ককে নিরাপদ ও যানজটমুক্ত রাখতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ চালক প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও বিআরটিসির প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও সরকার অনুমোদিত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। ড্রাইভিং লাইসেন্সও দেওয়া হবে এসব প্রতিষ্ঠান থেকেই।

তিনি জানান, দুই ধাপে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রথমে সড়কের সাইন ও নিয়ম বোঝানো হবে, পরবর্তীতে গাড়ি চালানোর দক্ষতা যাচাই করা হবে। এছাড়া চালকদের শারীরিক সক্ষমতা ও ডোপ টেস্টও করা হবে। সম্ভব হলে আগামী মাস থেকেই এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু সচিব মো. আবদুর রউফ, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমসহ অনেকে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা   ড্রাইভিং লাইসেন্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close