বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
বিএনপি ক্ষমতায় এলে জামায়াত রাজনীতি করতে পারবে না:বিএনপি নেতা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ২:৪৪ AM
এম. এ মজিদ

এম. এ মজিদ

পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম. এ মজিদ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় আসে এই দল রাজনীতি করতে পারবে না। দলটি ইতোপূর্বেও নিষিদ্ধ হয়েছিল, বিএনপি ক্ষমতায় আসার পর স্বাধীনতা বিরোধী এই মুনাফেকের দলটি আবার নিষিদ্ধ করা হবে।

মঙ্গলবার রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা স্কুল মাঠে হাড়িভাসা ইউনিয়ন যুবদল আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, বাংলাদেশে দুইটি দল নিষিদ্ধ হয়েছে। একটি হচ্ছে- জামায়াতে ইসলামী, এবার হয়েছে আওয়ামী লীগ। ৫৪ বছরে রাজনীতি করতে গিয়ে জামায়াতে ইসলামী দুইবার নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ একবার নিষিদ্ধ হয়েছে। 

দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আওয়ামী লীগ করেন- সবাই কিন্তু খারাপ না! সবদলেই ভালোমন্দ লোক আছে। এই সমস্ত লোক যদি বিএনপিতে আসতে চায়, তাদেরকে সাদরে গ্রহণ করা হবে। 

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে এই বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগকে বহুবার ভোট দিয়েছেন- তারা আপনাদের জমি দখল করেছে, বাড়ি দখল করেছে, আপনাদেরকে শুধু ব্যবহার করেছে, বিনিময়ে কোন কিছুই দেয়নি। আপনারা আমাদের সাথে আসবেন, আমরা প্রমাণ করে দিবো- হিন্দু-মুসলিম ভাই ভাই, আমরা একজোট হয়ে থাকতে চাই।

ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ময়নুল ইসলাম মুন্নার সঞ্চালনায় যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সবুজ প্রমূখ।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ক্ষমতা   জামায়াত   রাজনীতি   বিএনপি নেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close