
যবিপ্রবিতে আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু
“ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। ২১ ও ২২ অক্টোবর দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় যবিপ্রবির ২০টি বিভাগের খেলোয়াররা অংশগ্রহণ করবেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন, “আনন্দের জায়গা খেলাধুলা, বিনোদনের জায়গা খেলাধুলা। বন্ধুত্ব তৈরি ও পারস্পরিক সম্পর্ক তৈরির জায়গা খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে আমাদের যোগাযোগ বাড়বে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, আর এটাই আমাদের প্রত্যাশা। প্রতিটি শিক্ষার্থীরই উচিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠক্রমিক কার্যকলাপে অংশগ্রহণ করা। খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠক্রমিক কার্যকলাপ তোমাদেরকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দিতে সাহায্য করবে।”
তিনি আরও বলেন, “আমরা গবেষণা ও বিশ্ব র্যাঙ্কিংয়ে যেভাবে এগিয়ে গিয়েছি ঠিক তেমনিভাবে খেলাধুলায়ও এগিয়ে যেতে চাই। আমাদের অর্জনকে আরও সমৃদ্ধ করার জন্য নিরলস পরিশ্রম করব। আশা করি তোমরা সুন্দর দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
এছাড়া উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. ওমর ফারুক, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, কবি গোলাম মোস্তফা হলের প্রভোস্ট ড. মো. আব্দুল হালিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দিন মনির, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা পরিচালনা কমিটি-২০২৫ এর আহবায়ক অধ্যাপক ড. মো. নাসিম রেজা, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, মো. শাহিনূর রহমান, মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তর প্রধান, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার বিজ্ঞ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিসের সাবেক জাতীয় খেলোয়ার রত্না রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।