প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:৫৬ পিএম

হাসান বাবু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হাসান বাবু (২১) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২০ অক্টোবর) সৌদি আরব সময় ভোর ৫টায় জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে।
নিহত হাসান বাবু ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
নিহতের বাবা জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসান বাবু দীর্ঘ ৪ বছর পূর্ সৌদি আরব যেতেন। সেখানে তিনি জেদ্দা শহরে একটি কোম্পানির মালবাহী গাড়ির চালকের কাজ করতেন। সোমবার ভোর ৫টায় গাড়ি নিয়ে বের হলে দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই হাসান বাবুর মৃত্যু হয়। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতালের হিমঘরে রাখে।
নিহতের মা ফাতেমা বেগম বলেন, “আমার বাবার লাশ কবে আসবে সেই অপেক্ষা করছি।”