বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রিশাদের ব্যাটে ঝড়, বাংলাদেশের সংগ্রহ ২১৩
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে ২১৩ রানের লড়াকু সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার দিনে একাই ইনিংস টেনে তোলেন তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেন। মাত্র ১৪ বলে অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংসে তিনি দলকে দুইশ’র গণ্ডি পের করান।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। স্পিন সহায়ক উইকেটে শুরু থেকেই ব্যাটিং ছিল কঠিন। শুরুতে কিছুটা সাবধানী ব্যাটিং করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এমন পরিস্থিতিতে শেষ দিকে রিশাদের ব্যাটে ঝড় উঠে। তার আক্রমণাত্মক ইনিংসে ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।

একপর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ৭ উইকেটে ১৬৩। হাতে তখন মাত্র ২৪ বল; দুইশ রানে পৌঁছানোও ছিল কঠিন মনে হচ্ছিল। ঠিক তখনই ভয়হীন ব্যাটিংয়ে রিশাদ চমক দেখান। ৩টি ছক্কা ও ৩টি চার হাঁকিয়ে মাত্র ১৪ বলে অপরাজিত ৩৯ রান করেন তিনি। শেষ ১৩ বলেই তার ব্যাট থেকে আসে ৩৮ রান।

ইনিংসের শুরুতে এক প্রান্ত আগলে রাখেন সৌম্য সরকার। ৮৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় করেন ৪৫ রান; যা দলের পক্ষে সর্বোচ্চ। তবে তার ইনিংস ছিল বেশ ধীরগতির।

পঞ্চম ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। সাইফ হাসান ফেরেন ৫ রান করে। এরপর ধারাবাহিকভাবে আউট হন তাওহীদ হৃদয় (১২), নাজমুল হোসেন শান্ত (১৫), অঙ্কন (১৭), মিরাজ (১১) ও নাসুম আহমেদ (১৪)। ফলে মিডল অর্ডারের ব্যর্থতায় ইনিংস বড় করা সম্ভব হয়নি।

নুরুল হাসান সোহান কিছুটা লড়াই করেন। ২৪ বলে ২৩ রান করে তিনিও আউট হন।

মিরপুরের উইকেটে দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণ চালায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ব্যাটাররা সেই স্পিনের সামনে বেশ ভুগেছেন। তবে শেষ দিকে রিশাদের বিধ্বংসী ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ পায় টাইগাররা, যা ম্যাচে দলকে স্বস্তি এনে দেয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রিশাদ   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close