বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
সাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষায় যুব সমাজের দাবি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:১৩ পিএম
সাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষায় যুব সমাজের দাবি

সাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষায় যুব সমাজের দাবি

সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে তরুণ সংগঠন সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্স।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে শহরের সুলতানপুরস্থ আজাদী সংঘ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রিটিশ আমলে স্থানীয় জমিদার প্রাণনাথ রায়চৌধুরী শহরের উন্নয়ন ও কৃষিকাজের সুবিধার্থে ১৮৬০ থেকে ১৮৬৫ সালের মধ্যে প্রাণসায়ের খালটি খনন করেন। একসময় এটি মরিচ্চাপ ও বেতনা নদীর সঙ্গে সংযুক্ত হয়ে নৌযান চলাচল, সেচ ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো।

কিন্তু বর্তমানে খালটি দখল, আবর্জনা ফেলা, অবৈধ স্থাপনা নির্মাণ ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে এবং লুইসগেটের কারণে সংযোগ খালগুলোও মৃতপ্রায় অবস্থায় রয়েছে। এর ফলে শহরে জলাবদ্ধতা, দুর্গন্ধ ও মশা-বাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে।

সংগঠনের সভাপতি বলেন, “প্রাণসায়ের খাল শুধু একটি জলাধার নয়, এটি সাতক্ষীরার ইতিহাস, সংস্কৃতি ও পরিবেশগত ভারসাম্যের প্রতীক। এই খালকে পুনরুদ্ধার করা মানে শহরের জীবনযাত্রা, অর্থনীতি ও পরিবেশ রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করা।”

সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্স প্রাণসায়ের খাল রক্ষায় সাতটি দাবি তুলে ধরে:

১. খালের দুই পাড়ে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন।

২. যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজ বেষ্টনী তৈরি।

৩. খাল সংলগ্ন ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ।

৪. অবৈধ দখল উচ্ছেদ ও নিয়মিত মনিটরিং।

৫. যুব ও নাগরিক সমাজের অংশগ্রহণে তদারকি কমিটি গঠন।

৬. দূষণকারী কসাইখানা ও স্থাপনা স্থানান্তর।

৭. খালের সংযোগ পুনঃস্থাপন ও জনমত গঠন।

এ সময় সংগঠনটি জলবায়ু পরিবর্তনের কারণে শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি ও তালা উপজেলায় সুপেয় পানির সংকট মোকাবিলায় প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানায়। পানির বাণিজ্যিকীকরণ বন্ধ করে সকল মানুষের পানির অধিকার নিশ্চিত করারও দাবি জানানো হয়।

প্রাণসায়ের খাল রক্ষায় ২৩ অক্টোবর ২০২৫ তারিখে নাগরিক কমিটি, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি ‘মুভমেন্ট কর্মসূচি’ পালন করা হবে। একই দিনে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনের শেষে সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান বলেন, “প্রাণসায়ের খাল রক্ষার এই আন্দোলন শুধু পরিবেশ নয়, এটি আগামী প্রজন্মের টিকে থাকার সংগ্রাম। প্রশাসন, পৌরসভা, পরিবেশ অধিদপ্তর, গণমাধ্যম ও নাগরিক সমাজ একসাথে কাজ করলে খালটি আবারও ফিরে পাবে তার হারানো নান্দনিকতা ও জীবনীশক্তি।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কর্ণ বিশ্বাস কেডি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য অর্পণ বসু প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close