বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ত্রিশালে ট্রাক দুর্ঘটনায় চালক ও সহকারী নিহত
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৪:৫৮ পিএম
ত্রিশালে ট্রাক দুর্ঘটনায় চালক ও সহকারী নিহত

ত্রিশালে ট্রাক দুর্ঘটনায় চালক ও সহকারী নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী সামনের একটি মালবাহী ট্রাককে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। নিহতরা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তার সহকারী বলে জানা গেছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাই। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তার সহকারী।”

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, “আমাদের এখানে দুজনের মরদেহ রয়েছে। তাদের নাম–পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্বজনরা এলে বিস্তারিত জানা যাবে। একজনের বয়স আনুমানিক ২২ বছর এবং অপরজনের বয়স প্রায় ২০ বছর।”

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটো সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ত্রিশাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close