বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিয়ের আগে ইন্টারনেটে যেসব বিষয় খোঁজেন মেয়েরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:১৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিয়ে একটি নতুন অধ্যায়। আর সেই পরিবর্তনের আগে মেয়েদের মনে নানা প্রশ্ন ও উদ্বেগ কাজ করে। কারণ, বিয়ের পর অধিকাংশ মেয়েকেই নতুন পরিবেশে মানিয়ে নিতে হয়। তাই অনেকেই ইন্টারনেটকে ভরসা করে নানা বিষয় জানতে চান। সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, বিয়ের আগে মেয়েরা সবচেয়ে বেশি খোঁজেন কিছু নির্দিষ্ট বিষয়।

১. সাজসজ্জা ও পোশাক
বিয়ের আগে নিজের লুক ও স্টাইল নিয়ে মেয়েরা সবচেয়ে বেশি আগ্রহী থাকেন। তাই তারা রূপচর্চা, স্কিন কেয়ার, মেকআপ টিপস এবং ট্রেন্ডি পোশাক নিয়ে বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখেন। অনলাইন শপিং প্ল্যাটফর্মেও তাদের আনাগোনা বেড়ে যায়।

২. রান্না শেখা
বিয়ের পর নতুন পরিবারের জন্য রান্নার দায়িত্ব সামলাতে হয় ভেবে অনেক মেয়েই আগে থেকেই নতুন রেসিপি শিখতে শুরু করেন। এজন্য বিভিন্ন কুকিং ব্লগ ও ইউটিউব টিউটোরিয়ালে সময় কাটান তারা।

৩. মধুচন্দ্রিমা পরিকল্পনা
বিয়ের আগে মধুচন্দ্রিমার গন্তব্য নির্বাচন নিয়েও আগ্রহী হন অনেকে। কোথায় ঘুরতে যাওয়া যায়, কীভাবে পরিকল্পনা করা উচিত। এসব জানতে তারা ট্রাভেল ওয়েবসাইট ও ভ্রমণভিত্তিক ব্লগে ঘুরে বেড়ান।

৪. চুল ও সৌন্দর্যচর্চা
অনেক পরিবারে বিয়ের পর কিছুদিন চুল না কাটার প্রচলন রয়েছে। তাই বিয়ের আগে মেয়েরা নতুন হেয়ারকাট বা চুলের যত্ন সম্পর্কিত পরামর্শ খোঁজেন। পাশাপাশি, লম্বা চুলের যত্ন সম্পর্কেও তথ্য অনুসন্ধান করেন তারা।

৫. যৌনস্বাস্থ্য ও গর্ভনিরোধক জ্ঞান
সাম্প্রতিক সময়ে মেয়েদের মধ্যে যৌনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বেড়েছে। অনেকেই বিয়ের আগে সুস্থ যৌনসম্পর্ক, গর্ভনিরোধক ব্যবহার ও প্রজননস্বাস্থ্য বিষয়ে ইন্টারনেটে তথ্য খোঁজেন।

বিয়ের আগে এই প্রস্তুতিগুলো শুধু কৌতূহল নয় বরং নতুন জীবনের প্রতি আত্মবিশ্বাস বাড়ানোর অংশ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ইন্টারনেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close