সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      
ত্রিশালে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:২৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ত্রিশাল পৌর বাজারে অতিরিক্ত দাম, মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ মজুদ ও বিক্রির দায়ে ফরহাদ মেডিসিন কর্ণারসহ মোট চারটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় চারটি মামলায় ৪ ফার্মেসি মালিককে মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে ড্রাগ সুপার, ময়মনসিংহ অভিযোগ দায়ের করেন এবং ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার(ভূমি) কর্মকর্তার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালীন ত্রিশাল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  মেয়াদোত্তীর্ণ   ফার্মেসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close