বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ধর্ম মেয়ে’ বানিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:৫৫ AM
ফাইল ছবি

ফাইল ছবি

বরগুনার তালতলীতে সাবেক ইউপি সদস্য খলিল হাওলাদারের বিরুদ্ধে এক গৃহবধূকে ‘ধর্ম মেয়ে’ বানিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের এই সাবেক সদস্য গৃহবধূর সঙ্গে নিজের মেয়ের নামের মিল থাকায় ‘ধর্ম মেয়ে’ হিসেবে সম্পর্ক গড়ে তোলেন। সেই সম্পর্কের সুযোগ নিয়ে গত ১৪ অক্টোবর রাতে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় তিনি তার বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে শাশুড়ি এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইলেও প্রভাবশালী হওয়ায় কেউ ব্যবস্থা নেননি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরবর্তীতে সাংবাদিকদের কাছে বিষয়টি জানানো হলে সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় খলিল হাওলাদারের অনুসারীরা গৃহবধূর স্বামী ও শাশুড়িকে মারধর করে।

বিষয়টি নিশ্চিত করে গৃহবধূর স্বামী বলেন, খলিল হাওলাদারের নির্দেশে তার অনুসারীরা ২০ অক্টোবর রাতে আমাদের ওপর হামলা চালায়। এতে আমরা গুরুতর আহত হই। ধর্ষণ ও মারধরের বিচারের দাবিতে থানায় মামলা করতে যাচ্ছি।

অভিযুক্ত খলিল হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমি এমন কোনো কাজ করিনি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ধর্ম মেয়ে   গৃহবধূ   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close