প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:০২ AM

ফাইল ছবি
চিত্রনায়ক অনন্ত জলিলকে কেক খাওয়ানোর ঘটনায় আলোচনায় আসা মডেল ও ফ্যাশন ডিজাইনার নাজমি জান্নাত আবারও আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আসন্ন শীতেই বিয়ে করার ইচ্ছা তার।
নাজমির ভাষায়, শীতে বিয়ে করতে ভালো লাগে, কারণ গরম থাকে না, মেকআপ নষ্ট হয় না এবং সাজে আলাদা এক আমেজ থাকে। আমি শুধু বিয়ে করব, কিন্তু সংসার করব না।
নিজের পছন্দের পাত্র সম্পর্কে তিনি বলেন, আমার একজন ভালো ছেলের প্রয়োজন, সে দেশে হোক বা বিদেশে, এমনকি এলিয়েন হলেও সমস্যা নেই। বিশেষ করে পাইলট ও মেরিন ইঞ্জিনিয়ারদের আমি পছন্দ করি, কারণ তাদের আচরণ ও ব্যক্তিত্ব মার্জিত।
টাইমপাস প্রেমে বিশ্বাসী নন জান্নাত। তার মতে, ‘৯০ দশকের প্রেমই প্রকৃত প্রেম, যেখানে ভালোবাসা মানেই বিয়ে। ভদ্রতা, সম্মান আর ছোট ছোট যত্নই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মডেলিংয়ের পাশাপাশি নাজমি ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করছেন। জনপ্রিয় সিনেমা ঢাকা অ্যাটাক-এর কস্টিউম ডিজাইনার হিসেবেও তার অবদান রয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো